ভর্তির তথ্য

কান্টাহাটী হাফিজুল উলূম মাদ্রাসা ও এতিমখানা

ভর্তি ফরমে প্রয়োজনীয় তথ্য

ভর্তির জন্য নিচের তথ্যগুলো সংগ্রহ করে রাখুন:

  • ছাত্রের নাম
  • স্ট্যাম্প সাইজের ছবি (সফট কপি অনলাইনে আবেদনের ক্ষেত্রে)
  • ছাত্রের জন্ম তারিখ
  • পিতার নাম
  • মোবাইল নং
  • পেশা (পিতার)
  • পূর্বে যে প্রতিষ্ঠানে পড়েছে তার নাম
  • পূর্বে যে শ্রেণীতে পড়েছে ঐ শ্রেণীর নাম
  • এখন যে শ্রেণীতে পড়বে ঐ শ্রেণীর নাম
  • স্থায়ী ঠিকানা (গ্রাম, পোস্ট আফিস, উপজেলা/থানা, জেলা)
  • বর্তমান ঠিকানা (গ্রাম, পোস্ট আফিস, উপজেলা/থানা, জেলা)
  • অভিভাবকের নাম
  • অভিভাবকের পেশা
  • অভিভাবকের ঠিকানা (গ্রাম, পোস্ট আফিস, উপজেলা/থানা, জেলা)
  • সম্পর্ক (বাবা, মা, ভাই, বোন, অন্যান্য)
  • মোবাইল নং (অভিভাবকের)
  • ছদকার উপযোগী কিনা? (হ্যাঁ/না)
  • কুতুবখানা থেকে কিতাব নেবে কিনা? (হ্যাঁ/না)
  • আবেদন করার তারিখ
  • আবেদন কারির স্বাক্ষর

ভর্তির সময় জমা দেয়ার কাগজপত্র

শিক্ষার্থীকে ভর্তি ফরমের সাথে নিম্নের কাগজপত্র অবশ্যই জমা দিতে হবে:

  1. স্ট্যাম্প সাইজ দুই কপি ছবি
  2. জন্ম নিবন্ধনের ফটোকপি
  3. পিতা/মাতার আইডি কার্ডের ফটোকপি

অনলাইন পেমেন্ট সম্পর্কে বিশেষ নির্দেশনা (বিকাশ, রকেট ও অন্যান্য মোবাইল ব্যাংকিং)

ভর্তি ফি বা অন্য কোন অর্থ অনলাইনে (বিকাশ, রকেট, নগদ অথবা অন্য কোন মোবাইল ব্যাংকিং) দিতে চাইলে নিচের ধাপগুলো অনুসরণ করুন:

  1. প্রথমে নির্ধারিত ব্যক্তির নম্বরে নির্দিষ্ট পরিমাণ টাকা পাঠান। টাকা পাঠানোর সময় ক্যাশআউট ফি নিজ দায়িত্বে যোগ করে মোট যে পরিমাণ দরকার সেই পরিমাণ পাঠাবেন।
  2. পেমেন্ট সফল হওয়ার পর যে রেফারেন্স নম্বর / ট্রানজেকশন আইডি আসবে সেটি সযত্নে সংরক্ষণ করুন।
  3. ভর্তির জন্য আবেদন ফরম পূরণ করার সময় ফরমে ওই রেফারেন্স নম্বর অবশ্যই লিখুন।
  4. ফরমে উল্লেখ করুন কোন নম্বর থেকে টাকা পাঠিয়েছেন এবং কত টাকা পাঠিয়েছেন।
  5. সম্ভব হলে পেমেন্ট সফল হওয়ার পর যে স্ক্রিন দেখা যায় (সাকসেসফুল পেমেন্ট/কনফার্মেশন স্ক্রিন) তার একটি স্ক্রিনশট তুলে ফরমের সাকসেসফুল পেমেন্ট সেকশনে আপলোড করুন। এতে দ্রুত যাচাই করা সহজ হয়।

স্মরণযোগ্য: রেফারেন্স নম্বর, পাঠানোর নম্বর ও টাকার পরিমাণ ফরমে সঠিকভাবে দিলে এবং প্রয়োজনে স্ক্রিনশট দিলে ভর্তি প্রক্রিয়া দ্রুত ও সুবিধাজনক হয়।

যোগাযোগ

ঠিকানা:গ্রামঃ কান্টাহাটী, পোঃ টোপেরবাড়ী, ইউপিঃ কুশুরা, উপজেলাঃ ধামরাই, জেলাঃ ঢাকা

মোবাইল: +8801626615645, +8801742750761

ইমেইল: mdshabbirahmad214@gmail.com