আস্সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, জনাব/জনাবা,
বাদ সালাম আরজ এই যে কান্টাহাটী হাফিজুল উলূম মাদরাসা ও এতিমখানাটি হক্কানী আলেম-ওলামা ও দ্বীনদার শিক্ষানুরাগীদের অক্লান্ত প্রচেষ্টায় ইসলামী ও আধুনিক শিক্ষার সমন্বয়ে যুগান্তকারী একটি আদর্শ দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান যা ১৯৭৬ ইং সনে প্রতিষ্ঠিত হয়েছে। বাংলাদেশ কওমী মাদ্রাসা শিক্ষা বোর্ডের সিলেবাস অনুযায়ী বাংলা, অংক, ইংরেজী, ইতিহাস, ভূগোল, (১ম-৭ম শ্রেণি), নূরাণী, মক্তব, নাজেরা, হিফজুল কুরআনসহ কিতাব বিভাগের তাইসির, মিযান, নাহবেমীর, হেদায়াতুন্নাহু, কাফিয়া-শরহে জামী, শরহে বেকায়া ও জালালাইন জামাত পর্যন্ত সুযোগ্য শিক্ষক-মন্ডলী দ্বারা পাঠদান হইতেছে। অত্র মাদরাসায় এতিম, অসহায় গরিব মেধাবী ছাত্র অধ্যয়নরত রয়েছে। এর মধ্যে কিছু ছাত্রকে ফ্রি-খানা (আনুষ্ঠানিক বোর্ডিং চালু আছে এবং এবং বর্তমানে ১৭১ জন লিল্লাহ বোর্ডিং এ খানা খাইতেছে), জামা-কাপড়, ঔষধপত্র, যাতায়াতসহ বিভিন্ন খরচ মাদ্রাসার পক্ষ হতে বহন করা হয়। যাহা আপনাদের দেওয়া যাকাত, ফেত্রা, সদকা, মান্নত, কুরবানীর পশুর চামড়া বা তার মূল্যের দানের অর্থ দ্বারা বহন করা হয়। অতএব মেহেরবানী করে অত্র মাদরাসায় আপনাদের যাকাত, ফেত্রা, সদকা, মান্নত কোরবানীর পশুর চামড়া বা তার মূল্য, সাধারন দান ও এককালীন দান করে ইলমে দ্বীন শিক্ষায় অগ্রণী ভূমিকা রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে।
আরও পড়ুন...কেন আমাদেরকে নির্বাচন করবেন?
সেরা পরিবেশ
আমাদের মাদ্রাসায় শান্তিপূর্ণ ও শিক্ষামূলক পরিবেশ রয়েছে। পরিষ্কার-পরিচ্ছন্ন ক্লাসরুম, সুন্দর প্রাঙ্গণ এবং আধ্যাত্মিক পরিবেশে শিক্ষার্থীরা নির্বিঘ্নে পড়াশোনা করতে পারে।
মাদ্রাসার শিক্ষা বিভাগসমূহ
আমাদের মাদ্রাসায় ইসলামী শিক্ষার বিভিন্ন বিভাগে মানসম্মত শিক্ষা প্রদান করা হয়।
কুরআন মুখস্থ বিভাগ
হিফজ বিভাগ
আর্ন্তজাতিকমানের প্রশিক্ষণপ্রাপ্ত সুদক্ষ হাফেজগণ দ্বারা মনোরম পরিবেশে অল্পদিনে কুরআন মাজীদ সহিহ-শুদ্ধভাবে মুখস্থ (হিফজ) করিয়ে আদর্শ হাফেজ তৈরী করা হয়।
- সময় সকাল-সন্ধ্যা
- বয়স ৫-১৫ বছর
- মেয়াদ ২-৩ বছর
শিশু কুরআন শিক্ষা
নূরাণী মক্তব বিভাগ
এ বিভাগ শিশুদেরকে দুই বৎসরের মধ্যে নূরাণী পদ্ধতিতে (নূরাণী মক্তব) বিশুদ্ধ বা সহীহভাবে পবিত্র কুরআন শিক্ষাদান এবং প্রয়োজনীয় জরুরী মাসায়েল ও ৪০ টি হাদীস অর্থসহ মুখস্থ করানো হয়।
- সময় সকাল-বিকাল
- বয়স ৪-৮ বছর
- মেয়াদ ২ বছর
আলিম শিক্ষা বিভাগ
কিতাব বিভাগ
বর্তমানে তাইসির, মিযান, নাহবেমীর, হেদায়াতুন্নাহু, কাফিয়া-শরহে জামী, শরহে বেকায়া ও জালালাইন জামাত। অভিজ্ঞ ও প্রশিক্ষনপ্রাপ্ত শিক্ষকমন্ডলী দ্বারা সেমিষ্টার পদ্ধতিতে শিক্ষাদান করা হয়।
- সময় সকাল-সন্ধ্যা
- বয়স ১২+ বছর
- মেয়াদ ৫-৮ বছর
আমাদের শিক্ষকবৃন্দ
অভিজ্ঞ ও যোগ্য আলেম-ওলামাদের দ্বারা পাঠদান করা হয়। আমাদের শিক্ষকগণ কুরআন-হাদিসের জ্ঞানে পারদর্শী।
আমাদের গ্যালারি
মাদ্রাসার বিভিন্ন কার্যক্রম ও স্মৃতিচিহ্নের ছবি এখানে দেখুন।
শিক্ষা, খেলাধুলা ও অন্যান্য অনুষ্ঠানের মুহূর্তগুলো।
আমাদের অবস্থান
কান্টাহাটী জামে মসজিদ এবং কান্টাহাটী হাফিজুল উলূম মাদরাসা ও এতিমখানা পাশাপাশি অবস্থিত।